Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বান্ধবীকে আইফোন কিনে দিতে কফিশপ থেকে আড়াই লাখ নিয়ে উধাও প্রেমিক, মগরাহাট থেকে উদ্ধার ফোন, গ্রেপ্তার

গার্লফ্রেন্ড আব্দার করেছিল জন্মদিনে উপহার হিসেবে আইফোন দিতে হবে। ১৭ এপ্রিল জন্মদিন। বান্ধবীর সেই আব্দার ফেলতে পারেনি প্রেমিক।

বান্ধবীকে আইফোন কিনে দিতে কফিশপ  থেকে আড়াই লাখ নিয়ে উধাও প্রেমিক, মগরাহাট থেকে উদ্ধার ফোন, গ্রেপ্তার
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গার্লফ্রেন্ড আব্দার করেছিল জন্মদিনে উপহার হিসেবে আইফোন দিতে হবে। ১৭ এপ্রিল জন্মদিন। বান্ধবীর সেই আব্দার ফেলতে পারেনি প্রেমিক। কিন্তু লাখ টাকা দামের আই ফোন দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না। সেই টাকা জোগাড় করতে শেষমেশ কফিশপের ক্যাশ বাক্স থেকে টাকা হাতিয়ে পালিয়ে যায় সে। ওই শপে ক্যাশ কাউন্টারেই বসত ওই যুবক। ১৭ তারিখেই ঘটনাটি ঘটিয়েছিল সে। রাতে ক্যাশ মেলাতে গিয়ে মালিক দেখেন ২ লক্ষ ৫৩ হাজার টাকা লোপাট হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

তদন্তে নেমে পুলিসের সন্দেহ হয়, ওই শপের কেউ এই ঘটনায় জড়িত। ওইদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎ আলো চলে যায় শপের। এই সুযোগে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে চম্পট দেয় সে। তদন্তকারীরা সিইএসসি’তে খবর নিয়ে জানতে পারেন, ওই সময় লোডশেডিংয়ের ঘটনা ঘটেনি। কেউ বা কারা ইচ্ছা করেই বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দিয়েছিল। যাতে সিসি ক্যামেরায় টাকা বের করার ছবি না আসে। এরপর দোকানের কর্মীদের নাম ধরে ধরে মোবাইলের কললিস্ট পরীক্ষা করা হয়। দেখা যায়, ওই সময় চঞ্চল নামের এক কর্মী অ্যাপ বাইক বুক করেছে। অ্যাপ বাইক কোম্পানি সূত্রে জানা যায়, ওই যুবক নির্দিষ্ট একটি ঠিকানায় নেমেছে। জানা যায়, সেটি চঞ্চলের বান্ধবীর বাড়ি। বৃহস্পতিবার রাতে  দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের সেই বাড়িতে হানা দিয়ে চঞ্চলকে গ্রেপ্তার করে বালিগঞ্জ থানার পুলিস। সেখান থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ৪৯ হাজার টাকা। 
ধৃত  পুলিসকে জানায়, জন্মদিনে বান্ধবীকে উপহার দিতেই টাকা চুরি করেছিল সে। শপের বিদুৎ সংযোগও বিচ্ছিন্ন করেছিল সে। এরপর এক লক্ষেরও কিছু  টাকা দিয়ে বান্ধবীর জন্য আইফোন কিনেছিল। বান্ধবীর কাছ থেকে উদ্ধার হয়েছে ওই আইফোন।

Advertisement
সম্পর্কিত সংবাদ