Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বয়কট বিজেপি’ পোস্টার ঘিরে তরজা কল্যাণীতে, চাঞ্চল্য

কল্যাণী শহর জুড়ে পোস্টার, আর তাতে লেখা ‘হ্যাশ ট্যাগ বয়কট বিজেপি’। যা নিয়ে ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

‘বয়কট বিজেপি’ পোস্টার ঘিরে তরজা কল্যাণীতে, চাঞ্চল্য
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী শহর জুড়ে পোস্টার, আর তাতে লেখা ‘হ্যাশ ট্যাগ বয়কট বিজেপি’। যা নিয়ে ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কল্যাণী শহরের ২১টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এই পোস্টারগুলি দেখতে পাওয়া যায়। প্রসঙ্গত, গত বিধানসভা ও লোকসভা ভোটে কল্যাণীতে জয় পেয়েছিল বিজেপি। তবে পুরসভা নির্বাচনে আবার সবকটি ওয়ার্ডই জিতেছিল তৃণমূল। কল্যাণীর বিধায়ক বিজেপির অম্বিকা রায়ের অভিযোগ, তৃণমূলই এইসব কাজ করছে। ওরা সবাইকেই বয়কট করে। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের দাবি, সাধারণ মানুষ পথে নেমে বিজেপিকে বয়কট করেছে। এসআইআর নিয়ে মানুষ হয়রানির শিকার হয়েছেন। তাঁরাই মূলত রাস্তায় নেমেছেন। তাঁরাই পোস্টার সেঁটেছেন।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ