Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

পুনেতে দুর্ঘটনায় বালকের মৃত্যু: প্রশাসন নয়, রাস্তাকে দায়ী করলেন বিধায়ক

নান্দে-মালুঙ্গে রোডে পথ দুর্ঘটনায় বালকের মৃত্যু। সোমবার বিকেলের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পুনের হিঞ্জেওয়াড়ি।

পুনেতে দুর্ঘটনায় বালকের মৃত্যু: প্রশাসন নয়, রাস্তাকে দায়ী করলেন বিধায়ক
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: নান্দে-মালুঙ্গে রোডে পথ দুর্ঘটনায় বালকের মৃত্যু। সোমবার বিকেলের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পুনের হিঞ্জেওয়াড়ি। দুর্ঘটনার জন্য রাজ্যের মহাযুতি সরকারকে দায়ী করেছে কংগ্রেস। এরইমধ্যে বিষয়টি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন স্থানীয় এনসিপি বিধায়ক শংকর মান্দেকর। তাঁর দাবি, এর জন্য প্রশাসন দায়ী নয়। দোষটা রাস্তার।

Advertisement

ঠিক কী হয়েছিল? সূত্রের খবর, বাবা ও বোনের সঙ্গে মোটরবাইকে আসছিল ১১ বছর বয়সি ওই বালক। রাস্তা খারাপ হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায় বাইকটি। একটি ট্রাকের চাকার তলায় চাপা পড়ে সে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, বাইকটি গর্তে পড়ে গিয়েছিল। এই দুর্ঘটনা নিয়ে মান্দেকর বলেন, ‘আমি নিজের চোখে দেখিনি। তবে যতদূর শুনেছি, বাইক পিছলে যাওয়ায় রাস্তায় পড়ে যায় ওই বালক। রাস্তা খারাপ ছিল। কাদাও ছিল। এর জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে আমি মনে করি।’ তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে দোষ না থাকলেও বড়ো গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় ডাম্পারের চাকার তলায় পড়ে গিয়েছিল ওই বালক। চালকের দোষ ছিল কি না, জানি না। তবে এক্ষেত্রে ওর বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। এটাই আমার ইচ্ছা। যদিও এব্যাপারে আমি অসহায়। আমি কী করতে পারি? এই ঘটনায় প্রশাসনের কোনো দোষ দেখছি না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ