বোলারদের কেরিয়ার ধংসের মুখে: গম্ভীর
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: ধোনির শহরে পরাজয়ের পর ভারতীয় কোচ গৌতম গম্ভীরের তোপের মুখে বাইশ গজ। কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ৪০৫ রান তাড়া করে জিতেছিল ভারত। তখনও পিচ নিয়ে সরব হয়েছিলেন তিনি। শুক্রবার হারের পর সেই মেজাজেই ক্ষোভ প্রকাশ করেন গম্ভীর। প্রচারমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাফ বলেন, ‘এমন পিচ বোলারদের কেরিয়ারকেই ধংসের মুখে ঠেলে দিচ্ছে। এটা মোটেই ক্রিকেট নয়। স্রেফ ব্যাটিংয়ের জন্যই খেলা হচ্ছে। আপনারা কি ব্যাট-বলের তুল্যমুল্য লড়াই দেখতে চান না? আমরাও কিন্তু যথাযথ টক্কর দেখতে ভালোবসি। আর এরা তো আমাদেরই বোলার, অন্য কারও নয়। ওদের ক্রিকেটজীবন ঝুঁকির মুখে ফেলে কী লাভ হচ্ছে? কঠোর পরিশ্রমের পর ওরা এসেছে এই ড্রেসিং-রুমে। ব্যাট-বলের যথাযথ লড়াই হলে আমরা অনেক বেশি উপভোগ্য ম্যাচ দেখতে পেতাম।’ উল্লেখ্য, শনিবারের টি-২০ ম্যাচে দুই দলের ইনিংস মিলিয়ে ৩৮.৩ ওভারে ওঠে ৫০১ রান। মোট ৩৩টি ছক্কা মারেন ব্যাটাররা।

Advertisement

গম্ভীর অবশ্য এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে এগতে চান। তিনি বলেছেন, ‘কোনো হারকেই এড়িয়ে যাওয়া যায় না। উন্নতির রাস্তায় চলতে চাইলে কোনো কিছুই কার্পেটের তলায় লুকিয়ে রাখা উচিত নয়। আমরা বিশ্বচ্যাম্পিয়ন দল। তাই আরও ভালো হয়ে ওঠার চেষ্টা করতেই হবে। মানতেই হবে, বোলিংয়ের জন্য এটা রীতিমতো কঠিন কন্ডিশন। পাটা পিচে শিশির পড়ার পর বল করা মুশকিল। তবে প্রথম ওভারেই বিপক্ষ দু’উইকেট হারিয়ে ফেলেছিল। পাওয়ার প্লে’র মধ্যে পড়ে আরও এক উইকেট। তার পরেও জেতা সম্ভব হয়নি।’
গম্ভীর অবশ্য কারিবিয়ান অফ-স্পিনার রোস্টন চেজকে দুরন্ত স্পেলের জন্য কৃতিত্ব দিয়েছেন। তাঁর মতে, ‘ম্যাচের পরিপ্রেক্ষিতে ওটা ছিল দুরন্ত স্পেল। ও যেভাবে এই পিচে লাইনের হেরফের ঘটিয়ে ব্যাটারদের ধাঁধায় ফেলেছিল, তা তারিফযোগ্য। কখনো ব্যাটসম্যানের পায়ে বল করেছে, কখনো স্টাম্প থেকে দূরে বল রেখেছে, কখনো আবার ফুল লেংথ ডেলিভারি দিয়েছে। এমন পিচে এই বৈচিত্র খুব কার্যকরী।’
গম্ভীর একইসঙ্গে প্রশংসা করেছেন ক্যারিবিয়ান ক্যাপ্টেন শাই হোপের। তিনি বলেন, ‘শাই হল বিশ্বমানের ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে ওর পারফরম্যান্স দুর্দান্ত। এই ম্যাচে দু’উইকেটে গোড়ায় হারানোর পরও অবিশ্বাস্য ব্যাট করল। ওভার প্রতি ১২-প্লাস রানের চাপ সামলে শেরফানে রাদারফোর্ডের সঙ্গে জুটিতে তফাত গ঩ড়ে দেয় হোপই।’