Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রুটদের সুবিধা দিতেই ছোট হয়েছে বাউন্ডারি

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে এজবাজস্টনের বাউন্ডারি দেখে অনেকেই বিস্মিত। ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ছে, ইচ্ছাকৃতভাবেই বাউন্ডারির দৈর্ঘ্য কমানো হয়েছে।

রুটদের সুবিধা দিতেই ছোট হয়েছে বাউন্ডারি
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহাম: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে এজবাজস্টনের বাউন্ডারি দেখে অনেকেই বিস্মিত। ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ছে, ইচ্ছাকৃতভাবেই বাউন্ডারির দৈর্ঘ্য কমানো হয়েছে। আইসিসি’র নিয়মানুসারে, পিচ থেকে বাউন্ডারির দূরত্ব ৫৯ থেকে ৯০ মিটারের মধ্যে হতে হবে। এজবাস্টনে সেটা রাখা হয়েছে ৬০ মিটার। এক্ষেত্রে নিয়ম লঙ্ঘিত না হলেও উঠছে প্রশ্ন। কারণ এই মাঠে অতীতের টেস্ট ম্যাচগুলিতে কখনও এত ছোট বাউন্ডারি দেখা যায়নি। চলতি টেস্টে এজবাস্টনের সীমারেখা যে অনেকটাই কমানো হয়েছে, সেটা বলছেন খোদ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্টিভেন ফিন।

Advertisement

তিনি বিবিসি’কে জানিয়েছেন, ‘বাউন্ডারি থেকে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, যা সচরাচর চোখে পড়ে না। আর এমনটা করা হয়েছে জেনেবুঝেই। চতুর্থ ইনিংসে রান তাড়া করার সুবিধা নিতেই হয়তো এই পদক্ষেপ। ভারতীয় দল দুই স্পিনার নিয়ে খেলছে। বাউন্ডারি ছোট হলে স্পিনারদের বিরুদ্ধে তুলে মেরে রান যোগ করা সহজ হবে।’ তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও একই পন্থা অবলম্বন করেছে ইংল্যান্ড। প্রতিবাদও হয়েছে। তবে এবার ভারতীয় দলের পক্ষ থেকে এখনও কোনও আপত্তি জানানো হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ