Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগানে সই করলেন বসনিয়ার জেলজোকোভিচ

দলবদলে দ্রুত ঘর গোছাচ্ছে মোহন বাগান। বৃহস্পতিবার বসনিয়ার ফুটবলার সামির জেলজোকোভিচকে দু’বছরের চুক্তিতে সই করিয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড।

মোহন বাগানে সই করলেন বসনিয়ার জেলজোকোভিচ
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলবদলে দ্রুত ঘর গোছাচ্ছে মোহন বাগান। বৃহস্পতিবার বসনিয়ার ফুটবলার সামির জেলজোকোভিচকে দু’বছরের চুক্তিতে সই করিয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড। গত মরশুমে পাঞ্জাব এফসি’র হয়ে নজর টেনেছিলেন তিনি। দুটি গোল ছাড়াও বেশ কয়েকটি অ্যাসিস্ট রয়েছে তাঁর।  ডিফেন্সিভ ব্লকার ছাড়াও ডিফেন্সে খেলতে পারেন জেলজোকোভিচ। সইয়ের পর তিনি বলেছেন, ‘মোহন বাগানই দেশের সেরা দল। আইএসএল সহ সব ট্রফি জিততে চাই।’ এর আগে এফসি গোয়ার ডেজান ড্র্যাজিচকে নিয়েছে গঙ্গাপাড়ের ক্লাব। উইংয়ের পাশাপাশি উইথড্রন স্ট্রাইকারের ভূমিকাতেও বেশ স্বচ্ছন্দ্য তিনি। জাতীয় দলের এক ভারতীয় ডিফেন্ডারের দিকেও নজর রয়েছে রিক্রুটারদের। এবার দ্রুত কোচ নিয়োগ সেরে ফেলতে চায় মোহন বাগান।

Advertisement

গত মরশুমে শক্তিশালী দল গড়েও সেভাবে সাফল্য পায়নি সবুজ-মেরুন ব্রিগেড। প্লে-মেকারের অভাবে ভুগতে হয়েছে। এবার তাই বিদেশি স্কোয়াড ঢেলে সাজানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংসকে আগেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একইসঙ্গে ডিফেন্ডার টম আলড্রেডেকে এদিনই রিলিজ করে দিল মোহন বাগান। স্প্যানিশ স্টপার আলবার্তোকে অবশ্য রেখে দেওয়ার ভাবনা রয়েছে থিঙ্কট্যাঙ্কের।

Advertisement
সম্পর্কিত সংবাদ