Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ভারতীয় পর্দায় নজর কাড়ছে বর্ডার ২, দ্বিতীয় দিনে আয় ৭২.৬৯ কোটি

বলিউডে আবারও 'বর্ডার' ঝ়ড়। ২৯ বছর পর এখনও স্বমহিমায় বর্ডার।

ভারতীয় পর্দায় নজর কাড়ছে বর্ডার ২, দ্বিতীয় দিনে আয় ৭২.৬৯ কোটি
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ১৮:০১
Prefer us on Google

জানুয়ারি ২৫:বলিউডে আবারও 'বর্ডার' ঝ়ড়। ২৯ বছর পর এখনও স্বমহিমায় বর্ডার। ১৯৯৭ সালের জে পি দত্ত দ্বারা পরিচালিত বর্ডার ভারতীয় পর্দায় নজর কেড়েছিল দর্শকদের। ফের বর্ডার ২ একই ভাবে নজর কাড়ছে সিনে প্রেমীদের। অনুরাগ সিং দ্বারা পরিচালিত বর্ডার ২ মুক্তি পেয়েছে  জানুয়ারি ২৩ তারিখে।  মুক্তি পেয়েই ঝড় তুলেছে বক্স অফিসে।

Advertisement

প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সানি দেওল। এই সিনেমাটি প্রথম দিনেই প্রায় ৩০ কোটির কাছিকাছি আয় করে ফেলেছে।  আবার দ্বিতীয় দিনে প্রথম দিনের রিপোর্ট ভেঙে ৭২.৬৯ কোটি আয় করেছে বর্ডার ২ । চলতি সপ্তাহান্তে ছবির আয় আরও বাড়বে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। পরিচালক ও প্রযোজকদের আশা, আগামী দিনে আগের সমস্ত রেকর্ড ভেঙে ‘বর্ডার ২’ দর্শকদের মন জয় করবে।

সম্পর্কিত সংবাদ