Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বুথের পরিকাঠামো: পর্যবেক্ষকদের সঙ্গে আজ বৈঠকে নির্বাচন কমিশন

রাজ্যের অনেক বুথে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন। এই পরিকাঠামো তৈরির কাজ রাজ্যের

বুথের পরিকাঠামো: পর্যবেক্ষকদের সঙ্গে আজ বৈঠকে নির্বাচন কমিশন
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: রাজ্যের অনেক বুথে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন। এই পরিকাঠামো তৈরির কাজ রাজ্যের। বারবার বলা সত্ত্বেও রাজ্য এই কাজে সদর্থক ভূমিকা নেয়নি বলে অভিযোগ কমিশনের। তাই এবার এই কাজের জন্য নবান্নকে রাজ্যের প্রতিটি জেলায় একজন সচিব পদমর্যাদার আধিকারিক নিয়োগ করার নির্দেশ দিয়েছে কমিশন। ওই আধিকারিকরা বুথের পরিকাঠামো খতিয়ে দেখবেন।

Advertisement

অন্যদিকে, বুধবারই রাজ্যের সব পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পর্যবেক্ষকদের কাজ নিয়ে আলোচনা করবেন তিনি। পশ্চিমবঙ্গে প্রত্যেক বিধানসভার জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। পুলিশ পর্যবেক্ষকের সংখ্যাও অন্যান্য বারের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। সাধারণত পুলিশ জেলা বা কমিশনারেট পিছু একজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়ে থাকে। এবার তা বাড়িয়ে দ্বিগুণেরও বেশি করা হয়েছে। তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন জ্ঞানেশ কুমার। এছাড়া, সার্বিক ভোট প্রস্তুতি থেকে শুরু করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে ওই বৈঠকে। 

সম্পর্কিত সংবাদ