Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬

বিচ্ছিন্নতাবাদীদের প্রশংসা করে বই! গ্রেপ্তার ৩ প্রকাশক

জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের প্রশংসা করা বই প্রকাশের অভিযোগে ৩ প্রকাশক গ্রেপ্তার। তদন্তের বিস্তারিত জানুন।

বিচ্ছিন্নতাবাদীদের প্রশংসা করে বই! গ্রেপ্তার ৩ প্রকাশক
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর:  বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রশংসা ও দেশবিরোধী বিষয়বস্তু সংবলিত বই প্রকাশের অভিযোগ। গ্রেপ্তার তিন প্রকাশক। জম্মু ও কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইং তাঁদের গ্রেপ্তার করেছে। রবিবার প্রশাসনের তরফে একথা জানানো হয়েছে। ধৃতদের নাম ইন্দেরপাল, অমরদীপ সিং ও গিরিশ আরোরা। জম্মুর বাহু প্লাজায় ওবেরয় বুক সার্ভিস রয়েছে ইন্দেরপালের। অন্যদিকে, নয়ডার ডোমিন্যান্ট পাবলিশার্সের সঙ্গে যুক্ত অমরদীপ ও গিরিশ।  তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের সরকারি স্কুলের লাইব্রেরি থাকা দু’টি বইয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে। একটির নাম ‘পারসোনালিটিজ অ্যান্ড লেজেন্ডস অব জম্মু অ্যান্ড কাশ্মীর’। লেখক হিলাল আহমেদ ও সন্তোষ মিনা। দ্বিতীয় বই গ্রেট পার্সোনালিটিজ অব জম্মু অ্যান্ড কাশ্মীর। এই বইটি লিখেছেন সুশান্ত গিরি। বিভিন্ন জেলার সরকারি স্কুলে এই বই দু’টি বিতরণ করা হয়েছিল। অভিযোগ, এই বইগুলিতে জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের ভূয়সী প্রশংসা রয়েছে। পাশাপাশি আপত্তিকর একাধিক বিষয়ও স্থান পেয়েছে বই দু’টিতে। তার ভিত্তিতে গত ৪ জুলাই এফআইআর দায়ের করে কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট। ভারতীয় ন্যায় সংহিতা ও ইউএপিএর অধীনে একাধিক ধারায় মামলা দায়ের হয়। তার ভিত্তিতেই তিন প্রকাশককে গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ