Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মহানায়কের অপ্রকাশিত কথা নিয়ে বই ‘সবার উপরে উত্তম’

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম সার্টিফিকেট কোর্স বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার প্রকাশিত হল ‘সবার উপরে উত্তম’ গ্রন্থের প্রথম খণ্ড। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কল্লোল পাল।

মহানায়কের অপ্রকাশিত কথা  নিয়ে বই ‘সবার উপরে উত্তম’
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম সার্টিফিকেট কোর্স বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার প্রকাশিত হল ‘সবার উপরে উত্তম’ গ্রন্থের প্রথম খণ্ড। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। তিনি বলেন, বাংলা সিনেমায় উত্তমকুমার শুধু মহানায়ক নন, তিনি বাঙালির আবেগ।

Advertisement

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানায়কের পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায়। তিনি উত্তমকুমারের জীবনে শৃঙ্খলা, নিষ্ঠা ও আত্মনিবেদনের গুরুত্বের কথা তুলে ধরেন। গ্রন্থের সম্পাদক তথা কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস বলেন, জন্মশতবর্ষ উপলক্ষ্যে ৫০টি নতুন লেখা, দুষ্প্রাপ্য ছবি, পোস্টার ও উত্তমকুমারের চিঠি নিয়ে প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর মহানায়কের জন্মদিনে প্রকাশিত হবে দ্বিতীয় খণ্ড। অনুষ্ঠানে ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ