Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আলিপুর জেল মিউজিয়ামের পিছনের মাঠে হাড়গোড় উদ্ধার

আলিপুর জেল মিউজিয়ামের পিছনে উদ্ধার হল মানুষের হাড়গোড়। তদন্ত চলছে, কীভাবে এখানে এল তা নিয়ে প্রশ্ন। বিস্তারিত পড়ুন।

আলিপুর জেল মিউজিয়ামের  পিছনের মাঠে হাড়গোড় উদ্ধার
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর জেল মিউজিয়ামের পিছনে আর্বজনার স্তূপ থেকে উদ্ধার হল হাড়গোড়। মিলেছে মাথার খুলি, পা এবং হাতের হাড়। রবিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। আলিপুর থানার পুলিশ এসে এগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। উদ্ধার হওয়া হাড়গোড় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ এগুলি মানুষেরই। 

Advertisement

আলিপুর জেল মিউজিয়ামের পিছনের অংশে ফাঁকা মাঠ রয়েছে। সেখানে লরি পার্কিং হয়। রবিবার দুপুরে স্থানীয় একজনের নজরে আসে আর্বজনার স্তূপে কঙ্কাল রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের হাড়গোড়। সঙ্গে সঙ্গে  তিনি আলিপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে মাথার খুলি, পা-হাতের হাড় সহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। খবর দেওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের। তাঁরা এসে সমস্ত হাড়গোড় বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য নিয়ে যান। এগুলি দেখে পুলিশের প্রাথমিক সন্দেহ এগুলি মানুষেরই হাড়। কিন্তু কীভাবে এখানে এল? তদন্তকারীরা মনে করছেন, ডাক্তারি ছাত্রদের পড়াশোনোর জন্য স্কেলিটনের দরকার হয়। কাজ শেষের পর এগুলি নষ্ট করে দেওয়া হয়। যিনি নষ্ট করার দায়িত্বে ছিলেন, তিনি এগুলি ফেলে গিয়ে থাকতে পারেন। কিন্তু এভাবে এখানে ফেলে যাওয়া হল কেন, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। একইসঙ্গে কাউকে খুন করে পুঁতে দেওয়ার পর সেই দেহ তুলে তাঁর হাড় এখানে কেউ ফেলে গিয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর জানা যাবে, কাউকে খুন করা হয়েছিল কি না।

Advertisement
সম্পর্কিত সংবাদ