Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, উত্তেজনা বারুইপুরে

হাতে আর এক দিন। রজ্য জুরে শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন। আর এই ভোট আবহেই বোমাবাজির ঘটনা বারুইপুরে। রাতের অন্ধকারে এক তৃণমূল কর্মী সজল সাপুই এর বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, উত্তেজনা বারুইপুরে
  • ২১ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর:  হাতে আর এক দিন। রজ্য জুরে শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন। আর এই ভোট আবহেই বোমাবাজির ঘটনা বারুইপুরে। রাতের অন্ধকারে এক তৃণমূল কর্মী সজল সাপুই এর বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সজল পেশায় অটো চালক। ঘটনাটি ঘটে মদারাট পঞ্চায়েত এর কবিন্দপুরে। ভোটের আগে এই বোমাবাজির ঘটনায় যথারীতি আতঙ্কিত সজল সাপুই এর পরিবার। বোমার জোর এতটাই ছিল যে বাড়ির পাঁচিলও ক্ষতিগ্রস্ত হয়। খবর দেওয়া হয়  বারুইপুর থানার পুলিশ কে। ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ কর্মীরা। উদ্ধার হয় বোমার সুতলি। এছাড়াও সজলের বাড়িতে যান মদারাট পঞ্চায়েতের প্রধান রক্ষিত নস্কর। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ তার তদন্ত শুরু করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ