Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর দপ্তর ও হেডগেওয়ার ভবন সহ বিভিন্ন স্থানে বোমার হুমকি

মহারাষ্ট্রজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরে বোমা হামলার হুমকি। যে অ্যাকাউন্ট থেকে ওই ইমেল আসে তারা নিজেদের খালিস্তানপন্থী বলে দাবি করেছে।

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর দপ্তর ও হেডগেওয়ার ভবন সহ বিভিন্ন  স্থানে বোমার হুমকি
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মহারাষ্ট্রজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরে বোমা হামলার হুমকি। যে অ্যাকাউন্ট থেকে ওই ইমেল আসে তারা নিজেদের খালিস্তানপন্থী বলে দাবি করেছে। কোথায় কোথায় হামলার কথা বলা হয়? মুখ্যমন্ত্রীর দপ্তর, নানা শহরের পুরভবন, বিএসই এবং আরএসএসের সদরদপ্তর ছিল সেই তালিকায়। স্বভাবতই এই হামলার হুমকি ঘিরে বুধবার সকাল থেকেই নাগপুর, পুনে এবং মুম্বই শহরে চাঞ্চল্য ছড়ায়। একে একে নাগপুরে আরএসএসের সদরদপ্তর কেশব ভবন থেকে শুরু করে, মুম্বইয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর ও পুনে ও রাজধানী শহরের মেয়রের অফিস ও বিএসই থেকে তড়িঘড়ি সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। তবে জোর তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু মেলেনি। সরকারি সূত্রে জানা গিয়েছে, একাধিক জায়গায় বোমা হামলার হুমকি দিয়ে বৃহন্মুম্বই পুরনিগমের দপ্তরে ইমেল আসে। তাতে বলা ছিল, বেলা ১টা ১১ মিনিটে মুম্বইয়ের মেয়রের অফিস, ৩টে ১১-য় বিধান ভবন এবং একই সময়ে আরএসএসের সদরদপ্তর উড়িয়ে দেওয়া হবে। এছাড়া বিএসই এবং বিএমসির বিভিন্ন অফিসেও হামলার হুমকি দিয়ে মেল পাঠানো হয়।  তবে কোথাও কোনো বোমা মেলেনি। তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ