Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

দিল্লি হাইকোর্ট, বিমানবন্দর সহ একাধিক জায়গায় বোমা হামলার হুমকি, চাঞ্চল্য রাজধানীতে

রাত পোহালেই ৭৯তম স্বাধীনতা দিবস। আর ঠিক তার আগেই শুক্রবার বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল দিল্লি হাইকোর্টে সহ একাধিক জায়গায়।

দিল্লি হাইকোর্ট, বিমানবন্দর সহ একাধিক জায়গায় বোমা হামলার হুমকি, চাঞ্চল্য রাজধানীতে
  • ১৪ আগস্ট, ২০২৬ ১৩:৪৫
Prefer us on Google

নয়াদিল্লি, ১৪ আগস্ট:  রাত পোহালেই ৭৯তম স্বাধীনতা দিবস। আর ঠিক তার আগেই শুক্রবার বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল দিল্লি হাইকোর্টে সহ একাধিক জায়গায়। ই-মেলের মাধ্যমে পাঠানো হয় এই হুমকিগুলি। এর পরেই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজধানীজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Advertisement

ই-মেলে দাবি করা হয়, ১৫ আগস্ট দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে এবং বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির বিভিন্ন জেলা আদালতে বিস্ফোরণ ঘটানো হবে। পাশাপাশি, দিল্লির লালকেল্লা, দিল্লি মেট্রো এবং আম্বালা থেকে আসা ট্রেনগুলিকেও হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি ওই একই ই-মেলে খালিস্তান প্রসঙ্গ এবং ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার উল্লেখও রয়েছে। হুমকির পর নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক হয়েছে এবং গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, পরিবহণ কেন্দ্র ও জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আগামী ১৫ আগস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে এমনিতেই রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

আগামীকাল, ১৫ আগস্ট লা লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাই ওই এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বেরোনোর রাস্তাগুলিতে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন জায়গায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ