Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দিল্লির দুই কলেজে বোমাতঙ্ক, চাঞ্চল্য

বিভিন্ন কোণায় লুকানো আছে ১৩টি বোমা। সেগুলি বিষাক্ত গ্যাসে ভর্তি। বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ সবক’টি বোমা ফাটবে। সোমবার সকাল ৮টা ১৭ মিনিট নাগাদ এমনই ইমেল পেয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রামজস কলেজ এবং মিরান্ডা হাউস কলেজের অধ্যক্ষরা।

দিল্লির দুই কলেজে বোমাতঙ্ক, চাঞ্চল্য
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিভিন্ন কোণায় লুকানো আছে ১৩টি বোমা। সেগুলি বিষাক্ত গ্যাসে ভর্তি। বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ সবক’টি বোমা ফাটবে। সোমবার সকাল ৮টা ১৭ মিনিট নাগাদ এমনই ইমেল পেয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রামজস কলেজ এবং মিরান্ডা হাউস কলেজের অধ্যক্ষরা। তাঁদের অফিসিয়াল ইমেলেই তা পাঠানো হয়েছিল। এদিন সাতসকালের এমন ইমেলে স্বাভাবিকভাবেই রীতিমতো হুলুস্থুলু পড়ে যায় ওই দু’টি কলেজ চত্বরে। মুহূর্তের মধ্যেই খালি করে দেওয়া হয় পুরো কলেজ ক্যাম্পাস। খবর পেয়েই চলে আসে দিল্লি পুলিসের বিশাল বাহিনী, বম্ব ডিসপোজাল টিম (বিডিটি) এবং ডগ স্কোয়াড। যদি তাদের চিরুণি তল্লাশিতেও সোমবার দু’টো কলেজের কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তাই প্রাথমিক তদন্তের পর পুলিস অনুমান করছে, সম্ভবত ভুয়ো ইমেলেই পড়ুয়া এবং কলেজ কর্তৃপক্ষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তামিলনাড়ু থেকে ওই ইমেল পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। যে দু’টি কলেজে বোমাতঙ্ক ছড়িয়েছিল, সেই দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন কোনো ক্লাস হয়নি। এলাকায় পুলিস মোতায়েন রয়েছে।  প্রতীকী চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ