Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঞ্জাব মেলে বোমাতঙ্ক

ট্রেনে বোমা রাখা রয়েছে। শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় নম্বর থেকে রেল কর্তৃপক্ষকে ফোন করে একথা জানানো হয়। তারপরই তুমুল আতঙ্ক ছড়ায় হাওড়া থেকে অমৃতসরগামী পাঞ্জাব মেলে।

পাঞ্জাব মেলে বোমাতঙ্ক
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: ট্রেনে বোমা রাখা রয়েছে। শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় নম্বর থেকে রেল কর্তৃপক্ষকে ফোন করে একথা জানানো হয়। তারপরই তুমুল আতঙ্ক ছড়ায় হাওড়া থেকে অমৃতসরগামী পাঞ্জাব মেলে। রেল সূত্রে জানা গিয়েছে, ফোন পাওয়ার পরই  রাত ৮টা ২০ মিনিট নাগাদ ট্রেনটি চন্দনপুর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। রেল পুলিশ ও সংশ্লিষ্ট আধিকারিকরা প্রত্যেকটি বগিতে তল্লাশি চালান। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরাও। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলায় ট্রেন চলাচল দীর্ঘক্ষণ ব্যাহত হয়। পূর্ব রেল সূত্রে জানানো হয়, তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত ট্রেনটি ছাড়া হবে না। হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, রেলের তরফে খবর পাওয়ার পরই পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হাওড়া থেকে বম্ব স্কোয়াডের দলও ঘটনাস্থলে পৌঁছয়। শীর্ষ এক রেল আধিকারিক জানিয়েছেন, সন্দেহজনক কিছু না মেলায় চার ঘণ্টা পর রাত ১২টা ২০ মিনিট নাগাদ ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ