Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক, তল্লাশিতে পুলিশ কুকুর

বৃহস্পতিবার ভর দুপুরে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে এ ব্যাপারে সতর্কবার্তা আসে। তারপরই গোটা পোস্ট অফিস ফাঁকা করে দেওয়া হয়। খবর যায় রায়গঞ্জ থানায়।

রায়গঞ্জ হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক, তল্লাশিতে পুলিশ কুকুর
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বোমা বিস্ফোরণ নিয়ে সতর্কবার্তা পেয়ে ব্যাপক আতঙ্ক ছড়াল রায়গঞ্জ শহরের হেড পোস্ট অফিসে। বৃহস্পতিবার ভর দুপুরে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে এ ব্যাপারে সতর্কবার্তা আসে। তারপরই গোটা পোস্ট অফিস ফাঁকা করে দেওয়া হয়। খবর যায় রায়গঞ্জ থানায়। বিশাল পুলিশ বাহিনী পোস্ট অফিস চত্বরে মোতায়েন করা হয়েছে। রায়গঞ্জ হেড পোস্ট অফিসে কাজ দুপুর বারোটা থেকে স্তব্ধ হয়ে যায়। 

Advertisement

হেড পোস্ট অফিসের পোস্ট মাস্টার নিরঞ্জন রায় বলেন, ‘এদিন দুপুর ১২ টা ৯ মিনিট নাগাদ আমাদের কলকাতার রিজিওনাল অফিস থেকে একটি অ্যালার্ট ইমেল আসে।  যেখানে বলা হয়েছে, যে সব পোস্ট অফিসে পাসপোর্ট তৈরীর কাজ হয়, সেখানে আরডিএক্স বা আইডি বিস্ফোরণ ঘটতে পারে। তারপরই আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেব দ্রুত কাজ বন্ধ করে দিয়েছি। এর পরে কর্মীদের অফিসের বাইরে চলে এসেছেন। আমরা সবাই অফিসের বাইরে আছি। পুলিশকেও ডাকা হয়েছে।’

সম্পর্কিত সংবাদ