Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সাত সকালে বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা উদ্ধার, উত্তজেনা এলাকায়

সাত সকালে আতঙ্ক ছড়াল বসিরহাটের শশিনা গ্রামে। বিজেপির বুথ সভাপতির বাড়ির দরজার সামনে উদ্ধার হল দুটি তাজা বোমা।

সাত সকালে বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা উদ্ধার, উত্তজেনা এলাকায়
  • ২১ মে, ২০২৬ ১১:৪৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত : সাত সকালে আতঙ্ক ছড়াল বসিরহাটের শশিনা গ্রামে। বিজেপির বুথ সভাপতির বাড়ির দরজার সামনে উদ্ধার হল দুটি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে বোমা দুটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যায় পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার অন্তর্গত গোটরা গ্রাম পঞ্চায়েতের শশিনা গ্রামের ১০৫ নম্বর বুথে। অভিযোগ, বিজেপির বুথ সভাপতি অনিল বরণ মল্লিকের বাড়ির দরজার সামনে তাজা দুটি বোমা উদ্ধার হয়। বৃহস্পতিবার ভোরে ঘরের দরজা খুলতেই পরিবারের সদস্যদের চোখে পড়ে বোমা দুটি। মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরিবারের তরফে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। এরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে বোমা দুটি উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিজেপির বুথ সভাপতি অসিত বরণ মল্লিকের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই বোমা রেখে গেছে। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই ঘটনা। যারা এর সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় নেতৃত্বের দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরণের অভিযোগ তুলে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। কে বা কারা রাতের অন্ধকারে বোমা রেখে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ