Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল ছাত্র নেতার বাড়িতে বোমাবাজি

নোয়াপাড়া বিধানসভা এলাকায় বুধবার গভীর রাতে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভরঞ্জন সিংয়ের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ।

তৃণমূল ছাত্র নেতার বাড়িতে বোমাবাজি
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নোয়াপাড়া বিধানসভা এলাকায় বুধবার গভীর রাতে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভরঞ্জন সিংয়ের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। বিস্ফোরণে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। বোমার আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। গোটা ঘটনা বাড়িতে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৪ মে ভোটের ফলাফল ঘোষণার পর থেকে বাড়ি ছাড়া রয়েছেন শুভরঞ্জন। তাঁর বাবা দিলীপ সিং জানান, ফলাফল প্রকাশের রাতে তিনবার হামলা চালানো হয় তাঁদের বাড়িতে। সে সময় বিষয়টি জগদ্দল থানায় জানানো হয়েছিল। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও, হঠাৎ বুধবার গভীর রাতে ফের বোমাবাজিতে নতুন করে আতঙ্ক ছড়ায় পরিবারে। ঘটনার পর জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেছে একজন দুষ্কৃতিকে বোমা ছুড়তে দেখা যাচ্ছে। শুধু তৃণমূল ছাত্র পরিষদের নেতার বাড়ি নয়, আরেকটি বাড়িতেও বুধবার রাতে পরপর দুটি বোমা পড়ার ঘটনা ঘটেছে। যা নিয়ে গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ