• বলিউডে ডেবিউ করতে চলেছেন মালাইকা আরোরার ছেলে আরহান খান। শোনা যাচ্ছে, অনিরুদ্ধ আইয়ারের পরিচালনায় একটি অ্যাকশন ছবির হাত ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন আরহান। এর আগে আয়ুষ্মান খুরানা ও জয়দীপ আহলওয়াতের ‘অ্যান অ্যাকশন হিরো’ পরিচালনা করেছিলেন অনিরুদ্ধ। সূত্রের খবর, এই মুহূর্তে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। তা হয়ে গেলেই ফ্লোরে যাবে সিনেমাটি। আরহানের বিপরীতে কে কাজ করবেন, তা স্পষ্ট নয়। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।



