Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে রেলের নালা থেকে উদ্ধার দেহ

রেলের নিকাশি নালা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল খড়্গপুরে। বৃহস্পতিবার সকালে খড়গপুর শহরের গোলবাজার মাছ মার্কেট এলাকার পাশে থাকা হাইড্রেন থেকে দেহ উদ্ধার করে পুলিশ।

খড়্গপুরে রেলের নালা থেকে উদ্ধার দেহ
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: রেলের নিকাশি নালা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল খড়্গপুরে। বৃহস্পতিবার সকালে খড়গপুর শহরের গোলবাজার মাছ মার্কেট এলাকার পাশে থাকা হাইড্রেন থেকে দেহ উদ্ধার করে পুলিশ। এদিন বিকেল পর্যন্ত মৃতের নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ওই এলাকাটি রেলের। সেখানে একটি বড় নিকাশি নালা রয়েছে। 

Advertisement

এদিন সকালে বাজারে যাওয়া মানুষজন ওই নালাতে একটি দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। দ্রুত খড়্গপুর টাউন থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। পুলিশের প্রাথমিক অনুমান, বুধবার রাতের অন্ধকারে অসাবধানতাবশত ওই নালাতে পড়ে যান বছর পঞ্চাশের ওই ব্যক্তি। তারপর আর উঠতে পারেননি। এদিন সকালে তাঁর মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খড়গপুর সদর বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার, ৫নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ফিদা হোসেন প্রমুখ। রেলের তরফে শহরের কোনো নিকাশি নালাই পরিষ্কার করা হয় না বলে অভিযোগ তোলেন প্রদীপ। তিনি বলেন, ‘রেলের এলাকায় থাকা কোনো ড্রেনই ওরা পরিষ্কার করে না। সাধারণ মানুষের কাছে তা বিপজ্জনক হয়ে উঠেছে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে।’ খড়্গপুর পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, ‘রেলকে বারবার চিঠি দেওয়া হলেও কোনো কাজ করে না। নিয়মিত আবর্জনা তোলে না, নালা পরিষ্কার করে না। পুরসভার তরফে মাঝেমধ্যে পরিষ্কার করা হয়। এদিনের দুর্ভাগ্যজনক ঘটনা নিয়েও রেলকে নিশানা করেন পুরসভার চেয়ারপার্সন ও কাউন্সিলর। যদিও, খড়্গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক নিশান্ত কুমার বলেন, রেলের তরফে নিকাশি নালা পরিষ্কারের কাজ করা হয়। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন।  ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ