Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চার দিন নিখোঁজ থাকার পর উদ্ধার মৃতদেহ, জগদ্দলে চাঞ্চল্য

শনিবার দুপুরে জগদ্দলের একটি নর্দমায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। মৃতদেহ উদ্ধারের পরই একদল বিক্ষোভকারী ঘোষপাড়া রোড অবরোধ করেন।

চার দিন নিখোঁজ থাকার পর উদ্ধার মৃতদেহ, জগদ্দলে চাঞ্চল্য
  • ২১ জুন, ২০২৫ ২১:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার দুপুরে জগদ্দলের একটি নর্দমায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। মৃতদেহ উদ্ধারের পরই একদল বিক্ষোভকারী ঘোষপাড়া রোড অবরোধ করেন। যার জেরে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়েছে।

Advertisement

পুলিস সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম দিলীপ সাউ। বয়স ৪৫। গত বছর নভেম্বর মাসে তার ভাই অশোক সাউ জগদ্দল থানার অদূরে চায়ের দোকানে খুন হয়েছিলেন। গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন দিলীপ সাউ। আজ দুপুরে তার মৃতদের উদ্ধার হল। 

দিলীপের অপর এক ভাই প্রদীপ সাউ এঘটনায় অভিযোগ করে বলেন, বড়দা দিলীপ সাউকে খুন করা হয়েছে। ময়নাতদন্ত ভিডিওগ্রাফি করার জন্য দাবি জানান তিনি। অন্যদিকে, পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির মদ্যপ অবস্থায় ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ