বহরমপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। ঘটনায় গোরাবাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম, তাহেল শেখ (২৪)। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মদ্যপান করার জন্য ওই ফ্ল্যাটে যায় ওই যুবক। এরপর বুধবার দুপুরে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।



