Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুরে ডোবায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ

শান্তিপুর বোয়ালিয়া বেলপুকুর পাড়া এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল।

শান্তিপুরে ডোবায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা রানাঘাট: শান্তিপুর বোয়ালিয়া বেলপুকুর পাড়া এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে স্থানীয় একটি ডোবায় কিছু ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। কাছে গিয়ে তারা দেখেন, এক ব্যক্তির দেহ জলের ওপর ভেসে রয়েছে। খবর জানাজানি হতে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ এসে ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। তবে ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য নিকটবর্তী থানাগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ