Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ফিনল্যান্ডে নিখোঁজ ভারতীয় পড়ুয়ার দেহ মিলল দু’মাস পর, তদন্তের দাবি

ফিনল্যান্ডে নিখোঁজ ছিলেন এক ভারতীয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। দু’মাস পর উদ্ধার হল মণিদীপ রেড্ডি (১৮) নামে ওই পড়ুয়ার দেহ।

ফিনল্যান্ডে নিখোঁজ ভারতীয় পড়ুয়ার দেহ মিলল দু’মাস পর, তদন্তের দাবি
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফিনল্যান্ডে নিখোঁজ ছিলেন এক ভারতীয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। দু’মাস পর উদ্ধার হল মণিদীপ রেড্ডি (১৮) নামে ওই পড়ুয়ার দেহ। হায়দরাবাদে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে হেলসিঙ্কির এক সুপারমার্কেটে মণিদীপকে শেষবার দেখা যায়। এরপর গত ৯ জুলাই উপকূলবর্তী এলাকায় তল্লাশির সময় একটি দেহ উদ্ধার হয়। মৃতদেহের সঙ্গে প্রাপ্ত মানিব্যাগ, ফিনল্যান্ডের পরিচয়পত্র, ব্যাংকের কার্ড এবং ভারতীয় মুদ্রা দেখে দেহটি মণিদীপের বলে শনাক্ত করে ফিনল্যান্ড পুলিশ।  প্রাথমিক তদন্তে অপরাধমূলক ঘটনার ইঙ্গিত মেলেনি বলে পুলিশ জানিয়েছে। যদিও পরিবারের দাবি, মণিদীপের মৃত্যু স্বাভাবিক নয়। তাদের অভিযোগ, ফিনল্যান্ড সরকার এবং তদন্তকারী সংস্থা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে। মনিদীপ কীভাবে নিখোঁজ হলেন এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হল, সেই বিষয়ে বিস্তারিত তদন্ত দাবি করেছে পরিবার। নিহতের পরিজনরা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে মনিদীপ তাঁর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। ৬ হাজার টাকা তাঁর অ্যাকাউন্টে পাঠাতেও বলেন। টাকা পাঠানো হলেও তা ব্যবহার হয়নি বলে ব্যাংকের নথিতে দেখা গিয়েছে। এছাড়া মনিদীপের খোঁজে ফিনল্যান্ডে যাওয়ার জন্য তাঁর বাবা-মা ভিসার আবেদন করলেও তা খারিজ করে দেওয়া হয়। প্রকৃত সত্য সামনে আনার দাবি জানিয়েছে পরিবার।  প্রয়াত মণিদীপ রেড্ডি। ফাইল চিত্র।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ