Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার

গত মঙ্গলবার শ্যামপুর থানার বেলাড়ি এলাকায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল এক কিশোর। বৃহস্পতিবার গড়চুমুক ফাঁড়ির রঘুনাথপুরের কাছে নদী থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।

শ্যামপুরে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: গত মঙ্গলবার শ্যামপুর থানার বেলাড়ি এলাকায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল এক কিশোর। বৃহস্পতিবার গড়চুমুক ফাঁড়ির রঘুনাথপুরের কাছে নদী থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। মৃত কিশোরের নাম উদ্ধব বর (১৮)। বাড়ি রাজাপুর থানার তেহট্ট কাঁটাবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কমলাচক গ্রামে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। একটি মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মোবাইল সারাতে বাগনানে যাচ্ছি বলে মঙ্গলবার উদ্ধব বাড়ি থেকে বের হয়। পরে তিন বন্ধুর সঙ্গে সে বেলাড়িতে চলে আসে। সেখানে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা নদীতে তল্লাশি শুরু করেন। বৃহস্পতিবার ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূর থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, নতুন প্রজন্মের কাছে বেলাড়ির হুগলি নদীর পাড় বেড়ানোর একটা অন্যতম জায়গা। রোজ বিকালে অনেকেই এখানে বেড়াতে আসেন। তাদের মধ্যে অনেকেই আবার নদীতে নামেন। এই নদীতে নামাটাই মাঝেমধ্যে বিপদ ডেকে আনছে, যেমন মঙ্গলবার হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ