Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬

অবশেষে অন্ধ্রে উদ্ধার দু’দিন ধরে নিখোঁজ অসমের তরুণীর মৃতদেহ

বিশাখাপত্তনম থেকে নাচের অনুষ্ঠানের পর ট্রেনে চেপে গুয়াহাটিতে ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন অসমের তরুণী

অবশেষে অন্ধ্রে উদ্ধার দু’দিন ধরে নিখোঁজ অসমের তরুণীর মৃতদেহ
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: বিশাখাপত্তনম থেকে নাচের অনুষ্ঠানের পর ট্রেনে চেপে গুয়াহাটিতে ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন অসমের তরুণী। অবশেষে দেহ উদ্ধার হল অন্ধ্রপ্রদেশে। কামরুপ জেলার বাসিন্দা গুয়াহাটির বি বরুয়া কলেজের ওই ছাত্রী (২০) অন্ধ্রপ্রদেশের গিয়েছিলেন নাচের অনুষ্ঠানে অংশ নিতে। 

Advertisement

পরিবারের অভিযোগ , ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। সোমবার রাত ১১টা ৫০ মিনিটে বিশাখাপত্তনম থেকে ট্রেনে ওঠেছিলেন। রাত ১২টা ১০ মিনিটে থেকে ট্রেনটি ছেড়েছিল। রাত ২টা ৩৯ মিনিটে মায়ের সঙ্গে শেষবার কথা হয় তাঁর। তখন তরুণী জানিয়েছিলেন, তাঁর আশপাশে কয়েকজন ছেলে রয়েছে। খুব ভয় লাগছে তাঁর। বুধবার সকাল ৯টা ৫ মিনিটে ট্রেনটি গুয়াহাটিতে পৌঁছনোর কথা ছিল। কিন্তু ট্রেনে মেয়েকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে গুয়াহাটির সরকারি রেল পুলিশে নিখোঁজ ডাইরি দায়ের করা হয়। রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ অভিযোগও জানানো হয়েছিল। ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের এস ২ কামরা থেকে তাঁর ব্যাগ উদ্ধার হওয়ার পর রেল পুলিশ তল্লাশি শুরু করে। নিখোঁজ হওয়ার দুদিন পর অন্ধ্রপ্রদেশের মালয়াপুরমের কাছে একটি জঙ্গল থেকে তরুণীর দেহ উদ্ধার করে আরপিএফ। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানায়নি পুলিশ বা রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। পাশাপাশি  রেলযাত্রীদের নিরাপত্তা নিয়েও ক্ষোভ দেখা দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ