Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তারাতলা কাণ্ডে জগদ্দলের আরও ১ জনের দেহ উদ্ধার

তারাতলায় গোডাউন বিপর্যয়ে ভাটপাড়া পুর এলাকার দুই শ্রমিকের মৃত্যু হয় বুধবার। বৃহস্পতিবার মেলে আরও একটি দেহ।

তারাতলা কাণ্ডে জগদ্দলের আরও ১ জনের দেহ উদ্ধার
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: তারাতলায় গোডাউন বিপর্যয়ে ভাটপাড়া পুর এলাকার দুই শ্রমিকের মৃত্যু হয় বুধবার। বৃহস্পতিবার মেলে আরও একটি দেহ। স্বপন মণ্ডল (৫৩) নামে ওই ব্যক্তি ছিলেন জগদ্দলের বাসুদেবপুর কদমতলার বাসিন্দা। তাঁকে নিয়ে তারাতলার ঘটনায় এই এলাকার তিনজনের মৃত্যুর খবর সামনে এল। শুক্রবার স্বপনের বাড়ি গিয়ে শোকার্ত পরিবারের সঙ্গে কথা বলেন জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার। পরিবারটিকে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। শ্যামনগর-কাউগাছি এলাকার শ্রমিক সুমন কর্মকার নিখোঁজ রয়েছেন বলে খবর। তারাতলায় শুক্রবারও দুটি দেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে সুমন আছেন কি না খতিয়ে দেখছে প্রশাসন। এই ব্যাপারে সুমনের বাড়ির লোকজন হাসপাতালে গিয়েছেন। 

Advertisement

এদিকে, স্বপনের স্ত্রী লক্ষ্মী মণ্ডল জানান, তাঁর স্বামী বুধবারই প্রথম কলকাতায় কাজে গিয়েছিলেন। বলেছিলেন, ‘বেসব্রিজের কাছে কাজ হচ্ছে। কাজ শেষ করে ফোন করব।’ বুধবার সকাল ৯টা নাগাদ লক্ষ্মীর সঙ্গে স্বপনের ফোনে শেষবার কথা হয়। এরপর বিকেল থেকে আর যোগাযোগ করা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে অনেক খোঁজাখুজিও করেন তাঁরা। মৃত্যুসংবাদ পান বৃহস্পতিবার সকালে। স্বপনই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে মানুষ। স্বভাবতই দুই মেয়েকে নিয়ে অথই জলে পড়েছেন লক্ষ্মী।   
বিধায়ক জানান, সরকারি ক্ষতিপূরণ এবং অন্যান্য সাহায্য দ্রুত পাইয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করবেন। পরিবারের একজনের স্থায়ী রোজগারের ব্যবস্থাও করা হবে। ভাটপাড়া-জগদ্দল এলাকায় বেআইনি নির্মাণ এবং জলাশয় ভরাট রুখতে তিনি আন্তরিক উদ্যোগ নেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ