মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার গদাইপুর এলাকায় রেললাইন থেকে এক যুবক ও এক যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রেললাইনের ধারে দুটি দেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশ ও রঘুনাথগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত যুবক ও যুবতীর পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।



