Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মুখ খুললেন ববি

‘আলফা’ ছবির সেটে কি সত্যিই তাঁর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন আলিয়া ভাট। অবশেষে সেই জল্পনায় মুখ খুললেন ববি দেওল।

মুখ খুললেন ববি
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘আলফা’ ছবির সেটে কি সত্যিই তাঁর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন আলিয়া ভাট। অবশেষে সেই জল্পনায় মুখ খুললেন ববি দেওল। জানালেন, ‘আলিয়া ভাট ও রণবীর কাপুর, দু’জনেই আমার অত্যন্ত পছন্দের অভিনেতা। পরপর তাঁদের সঙ্গে কাজ করছি। আলিয়া অসম্ভব পরিশ্রমী। পড়াশোনা করে তৈরি হয়ে তবে সেটে আসে। আমাদের দ্বন্দ্ব প্রসঙ্গে যা রটেছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি কেবল ভাবি, মানুষের হাতে সময় কত বেশি! এখন সুযোগ পেলেই যা ইচ্ছা লেখা যায়।’ উল্লেখ্য, আগামী ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা অ্যাকশন ধর্মী ছবিটির। যদিও ছবির মুক্তির তারিখ এগতে পারে বলে জল্পনা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ