Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ঝাড়খণ্ডের মাসানজোর ড্যামে নৌকাডুবি, মৃত ১

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই হল 'কাল'। ঝাড়খণ্ডের দুমকায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল পশ্চিমবঙ্গের এক পর্যটকের। মৃতের নাম সৌভিক দাস (২৮)।

ঝাড়খণ্ডের মাসানজোর ড্যামে নৌকাডুবি, মৃত ১
  • ২৫ মে, ২০২৬ ১৭:০৫
Prefer us on Google

দুমকা, ২৫ মে: বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই হল 'কাল'। ঝাড়খণ্ডের দুমকায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল পশ্চিমবঙ্গের এক পর্যটকের। মৃতের নাম সৌভিক দাস (২৮)।  রবিবার দুমকা জেলার মাসানজোর বাঁধে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হন পাঁচজন যুবক। তাঁদেরই একজন সৌভিক। তিনি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। পেশায় মুর্শিদাবাদ আদালতের এক আইনজীবী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, রবিবার পাঁচ বন্ধু মিলে মাসানজোর বাঁধ এলাকায় ঘুরতে যান। সেখানে এক স্থানীয় মৎস্যজীবীর নৌকা অনুমতি ছাড়াই নিয়ে তাঁরা বাঁধের জলে নামেন। অভিযোগ, নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায় যেখানে গভীর জল সেখানে নিজেরাই নৌকা চালিয়ে ঘোরার সময় আচমকাই নৌকাটি উলটে যায়। ঘটনায় চারজন কোনওমতে সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও সাঁতার না জানায় সৌভিক জলেই তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাসানজোর থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন। স্থানীয় ডুবুরিদের সহায়তায় তল্লাশি অভিযান শুরু হয়। দীর্ঘ চেষ্টার পর রবিবার রাতেই সৌভিকের দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া। লিশ পর্যটকদের সতর্ক করে জানিয়েছে, বিপজ্জনক এলাকায় প্রবেশ বা অনুমতি ছাড়া নৌকা ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুলিশ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ