Bartaman Logo
২৬ জুন, ২০২৬

জব্বলপুরে নৌকাডুবি, মৃত ৪

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের জব্বলপুরে ভয়াবহ নৌকাডুবিতে মৃত্যু হল অন্তত ৪ জনের। জানা যাচ্ছে, নর্মদা নদীর বাগরি ড্যামের অংশে এই দুর্ঘটনা ঘটেছে।

জব্বলপুরে নৌকাডুবি, মৃত ৪
  • ১ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

ভোপাল: বৃহস্পতিবার মধ্যপ্রদেশের জব্বলপুরে ভয়াবহ নৌকাডুবিতে মৃত্যু হল অন্তত ৪ জনের। জানা যাচ্ছে, নর্মদা নদীর বাগরি ড্যামের অংশে এই দুর্ঘটনা ঘটেছে। সেই সময় ওই নৌকাতে ছিলেন ৩১ যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে যান প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা। শুরু হয় উদ্ধারকাজ। রাত পর্যন্ত কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হলেও অনেকের খোঁজ পাওয়া যায়নি। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই দুর্ঘটনার মুখে পড়েছে নৌকাটি।  দুর্ঘটনার মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ