Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএলে আট পাতার কড়া নির্দেশিকা বোর্ডের

আইপিএলে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। কোটিপতি লিগে সম্প্রতি বেশ কিছু প্রটোকল ভাঙার ঘটনা ঘটেছে। যেমন রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমির ডাগ-আউটে বসে মোবাইল ব্যবহার, ক্যাপ্টেন রিয়ান পরাগের ভ্যাপিং (ই-সিগারেট)। এর পরই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে আট পাতার নির্দেশিকা পাঠানো হয়েছে।

আইপিএলে আট পাতার কড়া নির্দেশিকা বোর্ডের
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইপিএলে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। কোটিপতি লিগে সম্প্রতি বেশ কিছু প্রটোকল ভাঙার ঘটনা ঘটেছে। যেমন রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমির ডাগ-আউটে বসে মোবাইল ব্যবহার, ক্যাপ্টেন রিয়ান পরাগের ভ্যাপিং (ই-সিগারেট)। এর পরই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে আট পাতার নির্দেশিকা পাঠানো হয়েছে। উদ্বিগ্ন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া লিখেছেন যে, এখনই সতর্ক হওয়া দরকার। নির্দেশিকায় পরিষ্কার বলা রয়েছে, টিম ম্যানেজারের লিখিত অনুমতি ছাড়া হোটেলে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের ঘরে বাইরের কেউ প্রবেশ করবেন না। অতিথিদের সঙ্গে একমাত্র হোটেলের লবি বা রিসেপশনেই দেখা করা যাবে। হানি ট্র্যাপিং নিয়েও বিশেষভাবে ফ্র্যাঞ্চাইজিদের সতর্ক করে দেওয়া হয়েছে। কোনো যৌন হেনস্থা যাতে না হয় সেদিকেও নজর রাখতে হবে। ম্যাচ চলার সময় ফ্র্যাঞ্চাইজি মালিকরা মাঠে, ড্রেসিং-রুমে, ডাগ-আউটে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। পিএমওএ প্রটোকল কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। প্রত্যেক ম্যাচের আগের দিন ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়মগুলো বলে দিতে হবে। আইপিএলের সব ভেন্যুতেই ই-সিগারেট নিষিদ্ধ হয়েছে। ড্রেসিং-রুম, ডাগ-আউট, টিম হোটেল, প্র্যাকটিসের জায়গা— কোথাও ধূমপান করা যাবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ