Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টোটো স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে কাজিয়া বিএমএসে

টোটো চলাচলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তাই নিয়ে গেরুয়াপন্থী শ্রমিক সংগঠন বিএমএসের অভ্যন্তরে কাজিয়া চলছিল বেশ কয়েকদিন ধরে।

টোটো স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে কাজিয়া বিএমএসে
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: টোটো চলাচলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তাই নিয়ে গেরুয়াপন্থী শ্রমিক সংগঠন বিএমএসের অভ্যন্তরে কাজিয়া চলছিল বেশ কয়েকদিন ধরে। এবার সেই কোন্দল গড়াল থানা পর্যন্ত। রহড়া থানার পুলিশ জানিয়েছে, আইন মেনে পদক্ষেপ করা হবে। খড়দহ ৫৬ নম্বর বাস স্ট্যান্ডে পুরনো টোটো স্ট্যান্ড রয়েছে। আগে ওই স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ছিল আইএনটিটিইউসির দখলে। পালাবদলের পর এই টোটো স্ট্যান্ড বিএমএসের দখলে আসে। কিন্তু বিএমএসের খড়দহ বিধানসভা কমিটি বনাম বারাকপুর-২ ব্লক কমিটির মধ্যে কোন গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকবে এই স্ট্যান্ড, তা নিয়ে টানাপোড়েন চরমে উঠেছে। দু’পক্ষই রহড়া থানার দ্বারস্থ হয়েছে। বিএমএসের এই কাজিয়া নিয়ে অবশ্য বিজেপি নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি। বিএমএসের খড়দহ বিধানসভা কমিটির সহ সভাপতি শঙ্কর বিশ্বাস বলেন, এই টোটো স্ট্যান্ডের নিয়ন্ত্রণ আমাদের হাতেই আছে। সুনির্দিষ্ট কাগজপত্রও রয়েছে। ওরা মিথ্যা দাবি করছে। অন্যদিকে, বিএমএসের বারাকপুর ২ ব্লক সভাপতি নীলাদ্রিশেখর সিকদার বলেন, ওই টোটো স্ট্যান্ড আমাদের নিয়ন্ত্রণেই আছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ