নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে বৃহস্পতিবার বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলা-ত্রিপুরা ম্যাচ। ফলে ২ পয়েন্ট করে পেয়েছে দু’দলই। গ্রুপ-ই’তে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে বঙ্গ-ব্রিগেড। উল্লেখ্য, বৃষ্টির কারণে ওভার কমিয়ে ২৫ করা হয়। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ তোলে ত্রিপুরা। মনদীপ সিং ৯৪ রান করেন। জবাবে ৬.২ ওভারে বাংলার স্কোর ছিল ২ উইকেটে ৪২। এরপর ফের নামে বৃষ্টি।



