নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘুমের মধ্যেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। বয়স মাত্র ৩৯। ময়দান তাঁকে চিনত ‘ঘোড়া নামে। সোমবার সকালে ঘুম থেকে উঠে প্রাতরাশ সেরেছিলেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন অধিনায়ক। তারপর ফের ঘুমিয়ে পড়েন। কিছুটা সময় পরে তাঁকে ডাকাডাকি করেও জাগানো যায়নি। চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া বাংলার ক্রিকেট মহলে। ২০১৪ সালে বিজয় হাজারে ট্রফিতে লক্ষ্মীরতন শুক্লার নেতৃত্বে অভিষেক। একই বছরে খেলেন রনজি ট্রফির ম্যাচ। ক্লাব ক্রিকেটে দু’বছর তিনি ইস্ট বেঙ্গলের অধিনায়ক ছিলেন।



