Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া স্টেশনের সবজি বাজারে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

হাওড়া স্টেশন লাগোয়া সবজি বাজারে শুক্রবার ভোরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ। মৃতের নাম ভোলা ওরফে ছোট্টু (৩০)। তিনি গার্ডেনরিচ এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

হাওড়া স্টেশনের সবজি বাজারে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশন লাগোয়া সবজি বাজারে শুক্রবার ভোরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ। মৃতের নাম ভোলা ওরফে ছোট্টু (৩০)। তিনি গার্ডেনরিচ এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ভোলা দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। চুরি ও ছিনতাইয়ের সঙ্গেও তার নাম জড়িয়েছিল বলে অভিযোগ। তদন্তকারীদের অনুমান, নেশা বা অপরাধ জগতের কোনো বিবাদের জেরেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। মৃতের শরীরে একাধিক কোপের চিহ্ন মিলেছে। যদিও এর পিছনে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ঘটনার পর ফের প্রশ্নের মুখে হাওড়া স্টেশন সংলগ্ন সবজি বাজারের রাতের নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজার বন্ধ হওয়ার পর রাত গভীর হলে ওই এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়ে যায়। মদের আসর থেকে জুয়ার ঠেক, সবই বসে বলে দাবি তাঁদের। এক সবজি বিক্রেতার কথায়, রাত বাড়লেই বাইরের বহু লোক বাজারের ভিতরে ঢুকে নানা বেআইনি কাজকর্ম চালায়। প্রশাসনের আরও কড়া নজরদারির দাবি তুলেছেন ব্যবসায়ীরা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ