Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

রক্ত ঝড়ল ওয়াশিংটনের রাস্তায়, হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা

ফের গুলি চললো ওয়াশিংটনের রাস্তায়। এবার হোয়াইট হাউসের সামনে শুট আউট। ভিতরে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এপ্রিল মাসেও হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালীন ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গুলি চলে।

রক্ত ঝড়ল ওয়াশিংটনের রাস্তায়, হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা
  • ২৪ মে, ২০২৬ ২০:০৫
Prefer us on Google

ওয়াশিংটন: ফের গুলি চললো ওয়াশিংটনের রাস্তায়। এবার হোয়াইট হাউসের সামনে শুট আউট। ভিতরে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এপ্রিল মাসে হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালীন ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গুলি চলে। ফের গুলি চললো। এবার মার্কিন প্রেসিডেন্টের বাড়ির সামনে। এদিন আচমকাই এক যুবক গেটের সামনে ব্যাগ থেকে তার বন্দুক বার করে। তারপরেই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে। যেগুলিতে গুরুতর আহত হয়েছেন এক পথচারী। এরপরই পাল্টা গুলি চালাতে শুরু করে হোয়াইট হাউসের নিরাপত্তারক্ষীরা। যে গুলিতে নিহত হয় বন্দুকধারী যুবক।

Advertisement

বন্দুকবাজ যুবকের নাম নাসির বেস্ট। জানানো হয়েছে ২১ বছরের নাসিরের বাড়ি মেরিল্যান্ডে। আগেও একাধিকবার সে হোয়াইট হাউসে ঢোকার চেষ্টা করেছে। এর আগে সিক্রেট সার্ভিসের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।যা নিয়ে মামলাও হয় তাকে আমেরিকান প্রেসিডেন্টের বাসভবনের আশেপাশে পা না দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। গত কয়েক বছর ধরে নাসির মানসিক সমস্যায় ভুগছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম।

এদিন পেন্সিলভেনিয়া অ্যাভিনিউর হোয়াইট হাউসের চেকপোস্টের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায় নাসিরকে। নিরাপত্তা রক্ষীরা তার দিকে এগিয়ে যেতেই, ব্যাগ থেকে বন্দুক বার করে গুলি চালাতে থাকে সে। নিরাপত্তা কর্মীদের পাল্টা গুলিতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে নাসির।

Advertisement
সম্পর্কিত সংবাদ