Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

মুম্বই, কোচি ও হলদিয়া থেকে শহরে এল ‘বম্বে’ গ্রুপের রক্ত, তমলুকের বৃদ্ধের অপারেশন পিজিতে

প্রবালকুমার মান্না (৭৩) নামে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাসিন্দা এক বৃদ্ধের অপারেশনের জন্য তিন ইউনিট বম্বে গ্রুপের রক্ত এল শহরে। হলদিয়া, মুম্বই এবং কোচি—এই তিন জায়গার রক্তদাতাদের সাহায্যে আজ বৃহস্পতিবার, অপারেশনের আগে জোগাড় হল এই অতি বিরল গ্রুপের রক্ত।

মুম্বই, কোচি ও হলদিয়া থেকে শহরে এল ‘বম্বে’ গ্রুপের রক্ত, তমলুকের বৃদ্ধের অপারেশন পিজিতে
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রবালকুমার মান্না (৭৩) নামে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাসিন্দা এক বৃদ্ধের অপারেশনের জন্য তিন ইউনিট বম্বে গ্রুপের রক্ত এল শহরে। হলদিয়া, মুম্বই এবং কোচি—এই তিন জায়গার রক্তদাতাদের সাহায্যে আজ বৃহস্পতিবার, অপারেশনের আগে জোগাড় হল এই অতি বিরল গ্রুপের রক্ত। রক্তদান নিয়ে আন্দোলনকারী অন্যতম সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান ব্লাড ডোনার্স অর্গানাইজেশনস (ফিবডো)-এর সদস্যদের মাধ্যমে রক্ত সংগ্রহের এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়।  

Advertisement

প্রবালবাবুর পুত্র বিজয়কুমার মান্না বলেন, ৯ মে বাবাকে একটি টোটো ধাক্কা মারে। পড়ে গিয়ে কোমর, গোড়ালি ও বুকে মারাত্মক চোট পান। প্রথমে তমলুক হাসপাতাল এবং তারপর পিজি’র অনন্য ব্লকে ভরতি করা হয়। তমুলুকে ভরতি থাকাকালীন রক্তের গ্রুপিং হয়। তখন প্রথম জানতে পারি, বাবার রক্ত বম্বে নেগেটিভ গ্রুপের। টেনশনে পড়ে যাই। আজ বৃহস্পতিবার বড়ো অপারেশন আছে। যদি রক্ত জোগাড় না হত, বাবাকে বাঁচানো মুশকিল হত। 
এই বিষয়ে ফিবডোর সর্বভারতীয় সভাপতি বিশ্বরূপ বিশ্বাস বলেন, দেশজুড়ে বম্বে গ্রুপের রক্ত খোঁজা শুরু হয়। শেষপর্যন্ত জানতে পারি, কেরল ও মুম্বই থেকে এই বিরল গ্রুপের রক্ত পাওয়া সম্ভব।

Advertisement
সম্পর্কিত সংবাদ