Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অনিয়মের দায়ে ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল

ক্ষমতার অতিরিক্ত রক্ত সংগ্রহ, দূরবর্তী ক্যাম্প থেকে রক্ত আনায় তার গুণগত মান নষ্ট হওয়া, কাদের কাছে কত প্লাজমা বিক্রি করা হয়েছে, সে সম্পর্কে তথ্যে স্বচ্ছতার অভাবসহ বেশ কয়েকটি কারণে এন্টালির একটি বড় বেসরকারি ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্যদপ্তর।

অনিয়মের দায়ে  ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষমতার অতিরিক্ত রক্ত সংগ্রহ, দূরবর্তী ক্যাম্প থেকে রক্ত আনায় তার গুণগত মান নষ্ট হওয়া, কাদের কাছে কত প্লাজমা বিক্রি করা হয়েছে, সে সম্পর্কে তথ্যে স্বচ্ছতার অভাবসহ বেশ কয়েকটি কারণে এন্টালির একটি বড় বেসরকারি ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্যদপ্তর। দপ্তর সূত্রের খবর, সংগ্রহের বিচারে এটি রাজ্যের সর্ববৃহৎ এবং পুরানো প্রাইভেট ব্লাড ব্যাংক। প্রসঙ্গত, এই ব্লাড ব্যাংক দূরবর্তী রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করলেও অনুমোদিত সময়সীমার মধ্যে রক্তের উপাদান পৃথকীকরণ করত না বলে অভিযোগ। সম্প্রতি রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের আধিকারিকরা এই ব্লাড ব্যাংকে অভিযান চালায়। নথিপত্র সংগ্রহ করা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ