Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্ঘটনা রুখতে একাধিক রুটের বাসে বসছে ‘ব্লাইন্ড স্পট মিরর’

‘ব্লাইন্ড স্পট’। এমন একটি জায়গা, যা গাড়ি চালক নিজের আসনে বসে দেখতে পান না। তাই সেই জায়গায় বাইক, অন্য গাড়ি বা পথচারী চলে এলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।

দুর্ঘটনা রুখতে একাধিক রুটের বাসে বসছে ‘ব্লাইন্ড স্পট মিরর’
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘ব্লাইন্ড স্পট’। এমন একটি জায়গা, যা গাড়ি চালক নিজের আসনে বসে দেখতে পান না। তাই সেই জায়গায় বাইক, অন্য গাড়ি বা পথচারী চলে এলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। এবার এই ব্লাইন্ড স্পটের সমস্যা মেটাতে উদ্যোগ নিল এয়ারপোর্ট ট্রাফিক গার্ড। এজন্য বিভিন্ন রুটের বাসে বসানো হচ্ছে ‘ব্লাইন্ড স্পট মিরর’। আসলে এর নাম ‘ব্লাইন্ড স্পট ওয়াইড অ্যাঙ্গেল মিরর’। কীভাবে সেই মিরর বসাতে হবে, তাও পুলিসের পক্ষ থেকে দেখানো হয়েছে। এছাড়াও, বাসচালক, কন্ডাক্টর এবং বাসমালিকদের নিয়ে বৈঠক করে ব্লাইন্ড স্পট সম্পর্কে বিস্তারিত তথ্যও দিয়েছে পুলিস।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ব্লাইন্ড স্পটের কারণে অনেক দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বড় গাড়ি বা বাসের ক্ষেত্রে এই ব্লাইন্ড স্পটগুলি আরও বিপজ্জনক। শনিবার এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের উদ্যোগে একটি অনুষ্ঠান হয়। যেখানে বিভিন্ন রুটের বাসচালক, কন্ডাক্টর ও বাসমালিকদের ডাকা হয়েছিল। বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনার (ট্রাফিক) নিমা নরবু ভুটিয়া সেখানে ট্রাফিক আইন এবং ব্লাইন্ড স্পট নিয়ে সকলকে সচেতন করেন। এছাড়াও, ট্রাফিক আইন, গতিবেগ, ট্রাফিক সিগন্যাল সহ বিভিন্ন বিষয় তাঁদের সামনে তুলে ধরা হয়। সেই সঙ্গে অডিও-ভিজ্যুয়াল মাধ্যম ব্যবহার করে ব্লাইন্ড স্পটের ঝুঁকি এবং দুর্ঘটনা প্রতিরোধে নানা পদক্ষেপ সম্পর্কে সচেতন করা হয়।
পুলিসের দাবি, এর আগে বাস মালিকদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান করা হতো। কিন্তু, এবার বাসমালিকদের সঙ্গে বাসচালক এবং কন্ডাক্টর– সকলকেই ডাকা হয়েছে। ট্রাফিক পুলিসের পক্ষ থেকে বেশ কিছু ব্লাইন্ড স্পট মিরর কেনা হয়েছিল। পরীক্ষামূলকভাবে সেগুলি চালকদের সামনে বেশ কিছু বাসে বসানোও হয়। তারপর অনেকেই পুলিসের দেখানো পথে ওই মিরর কিনে বসাচ্ছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ