Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ প্রয়াত

প্রয়াত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অসামরিক বিমান, ভূমি ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। বয়স হয়েছিল ৮৩ বছর। আজ, শুক্রবার সেদেশের স্থানীয় সময় দুপুর ৩টে ১০ মিনিট নাগাদ হাসপাতালেই মারা যান তিনি।

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ প্রয়াত
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা, ২০ ডিসেম্বর: প্রয়াত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অসামরিক বিমান, ভূমি ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। বয়স হয়েছিল ৮৩ বছর। আজ, শুক্রবার সেদেশের স্থানীয় সময় দুপুর ৩টে ১০ মিনিট নাগাদ হাসপাতালেই মারা যান তিনি। জানা গিয়েছে, এদিন দুপুর থেকে আচমকাই তাঁর বুকে ব্যথা শুরু হয়। এরপর তড়িঘড়ি তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। জানিয়েছেন, তাঁর সহকারী তথা সচিব মঃ আবেদ চৌধুরী। শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ আগস্ট বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন হাসান আরিফ। উল্লেখ্য, ২০০১-২০০৫ সালের এপ্রিল মাস পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেই কাজ করেছেন তিনি। পাশাপাশি ২০০৭-২০০৮ পর্যন্ত সরকারের আইন, বিচার-সংসদবিষয়ক মন্ত্রক, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ