Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল ব্রিটেন

অশান্তি কমার নাম নেই। যদিও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বারবার দাবি করছে যে, দেশে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদেই রয়েছে। তবে তাতে চিঁড়ে ভিজছে না। এবার পদ্মপারে বসবাসকারী ব্রিটেনের নাগরিক ও পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল সেদেশের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস।

বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল ব্রিটেন
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
লন্ডন: অশান্তি কমার নাম নেই। যদিও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বারবার দাবি করছে যে, দেশে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদেই রয়েছে। তবে তাতে চিঁড়ে ভিজছে না। এবার পদ্মপারে বসবাসকারী ব্রিটেনের নাগরিক ও পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল সেদেশের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। ব্রিটেন সরকারের ওই দপ্তরের তরফে মঙ্গলবার রাতেই পর্যটকদের নিরাপত্তার দিকটি আরও একবার খতিয়ে দেখা হয়। তারপরই বাংলাদেশে আটকে পড়া পর্যটক তথা ব্রিটেনের নাগরিকদের জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, ‘বাংলাদেশে নির্দিষ্ট কয়েকটি জায়গায় জঙ্গিরা হামলার জন্য মুখিয়ে রয়েছে। বিশেষ করে যেখানে বিদেশি পর্যটকদের সংখ্যা বেশি সেরকম জনবহুল এলাকা, ধর্মীয় স্থান এবং রাজনৈতিক পদযাত্রায় হামলার ছক কষা হচ্ছে। বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চলছে। কাজেই সেইসব এলাকা থেকে দূরে থাকুন।’ পাশাপাশি ওই নির্দেশিকায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগজনক বলেও ব্যাখ্যা করা হয়েছে। নয়া সরকার দায়িত্ব নেওয়ার পর সে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা অনেকটাই বেড়েছে। মন্দির সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মস্থানে লাগাতার ভাঙচুর চলছে। কাজেই বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রতিবেশী নানা দেশই চিন্তিত। এর মধ্যে ব্রিটেন প্রশাসনের সতর্কবার্তা গোটা বিতর্কে নতুন মাত্রা যোগ করল।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ