Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘১০০ দিনের কাজ’ বন্ধ রাখার প্রতিবাদে ‘কালা দিবস’ পালন

তিন বছর ধরে ‘১০০ দিনের কাজ’-এর অধিকার থেকে বঞ্চিত রয়েছে বাংলা। যা নিয়ে আইনি লড়াই লড়ছে পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি।

‘১০০ দিনের কাজ’ বন্ধ রাখার প্রতিবাদে ‘কালা দিবস’ পালন
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন বছর ধরে ‘১০০ দিনের কাজ’-এর অধিকার থেকে বঞ্চিত রয়েছে বাংলা। যা নিয়ে আইনি লড়াই লড়ছে পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি। রাজ্যের প্রতি এই বঞ্চনার প্রতিবাদে শুক্রবার ‘কালা দিবস’ পালন করলেন সমিতির সদস্যরা। তাঁদের দাবি, পশ্চিমবঙ্গে ‘১০০ দিনের কাজ’ চালু করতে হবে। এদিন কলকাতা প্রেস ক্লাবে সমিতির সদস্য অনুরাধা তলোয়ার জানিয়েছেন, যে অনিয়মের কথা বলা হয়েছে, তা ২০২১ সালের আগে হয়েছে এবং তাতে মুষ্টিমেয় জবকার্ড হোল্ডার জড়িত। সেক্ষেত্রে ২০২১ সালের পর কাজ বন্ধ করে দিয়ে বাংলার গ্রামীণ এলাকার সব মানুষকে বঞ্চিত করার কী অর্থ? খেতমজুর সমিতির সম্পাদক উত্তম রায় বলেন, ‘পূর্ব বর্ধমান, হুগলি, মালদহ এবং দার্জিলিং (জিটিএ)-এ দুর্নীতির অভিযোগ তুলে ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এই সমস্ত জেলার বিষয় নিয়ে তদন্ত চলছে। তাহলে বাকি জেলায় কেন কাজ বন্ধ? কেন্দ্র টাকা বন্ধ রাখায় কাজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এরাজ্যের প্রায় ২.৫৭ কোটি জবকার্ড হোল্ডার।’

Advertisement
সম্পর্কিত সংবাদ