Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বাংলা দলকে ৫০ লক্ষ টাকা পুরস্কার, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা দলকে ৫০ লক্ষ টাকা পুরস্কার, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতসেরা হয়ে বুধবার শহরে পা রেখেছিল বাংলা দল। বৃহস্পতিবারই নবান্নে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেন তিনি। পাশাপাশি খেলোয়াড়দের ক্রীড়া দপ্তরে চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
Advertisement
বৃহস্পতিবার বিকেলে ট্রফি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠারা। প্রত্যেকের হাতে পুষ্পস্তবক তুলে অভ্যর্থনা জানানো হয়। এরপর কোচ সঞ্জয় সেন ও ফুটবলারদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। ফাইনালে কেরলের বিরুদ্ধে জয়ের নায়ক রবি হাঁসদার পিঠ চাপড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রফি ও ফুটবলারদের সঙ্গে ছবিও তোলেন তিনি। বলেন, ‘এটা শুধু ট্রফি নয়, বাংলার গর্ব। তোমাদের সাফল্য আরও অনেককে অনুপ্রাণিত করবে।’ পাশাপাশি, বাংলার ফুটবলকে দেশের আঙিনায় আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন মমতা। উল্লেখ্য, বাংলা দলকে মোহন বাগান সংবর্ধনা দেবে ১৮ জানুয়ারি।
সম্পর্কিত সংবাদ