Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল নেতার জামিনের প্রতিবাদে আইসির ঘরে বিজেপির অবস্থান

একদিকে তৃণমূল নেতার জামিনের প্রতিবাদে থানায় অবস্থান বিক্ষোভ করল বিজেপি। অপরদিকে কয়েকজন নেতাকে গ্রেপ্তারের দাবিতে পুলিশের সঙ্গে বৈঠক করলেন পদ্ম পার্টির বিধায়ক।

তৃণমূল নেতার জামিনের প্রতিবাদে আইসির ঘরে বিজেপির অবস্থান
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: একদিকে তৃণমূল নেতার জামিনের প্রতিবাদে থানায় অবস্থান বিক্ষোভ করল বিজেপি। অপরদিকে কয়েকজন নেতাকে গ্রেপ্তারের দাবিতে পুলিশের সঙ্গে বৈঠক করলেন পদ্ম পার্টির বিধায়ক। জানা গিয়েছে, জয়নগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস এবং তাঁর স্বামী তৃণমূল নেতা তুহিন বিশ্বাসের জামিনের প্রতিবাদে শনিবার গভীর রাত পর্যন্ত জয়নগর থানার আইসির ঘরে চলে বিজেপির অবস্থান বিক্ষোভ। দিন কয়েক আগে ওই দু’জন গ্রেপ্তার হয়েছিলেন। ছিলেন পুলিশ হেপাজতে। ৬ জুন আদালতে ফের তোলার কথা ছিল। বিজেপির দাবি, নির্দিষ্ট দিনের আগেই আদালতে তোলা হয়েছিল তৃণমূল নেতা-নেত্রীকে। জামিন হয়ে যায় তাঁদের। কেন এমনটা হল, তার ব্যাখ্যা চেয়েছেন বিজেপি কর্মীরা!

Advertisement

এদিকে, যেসব তৃণমূল নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত বা এলাকায় সন্ত্রাস করেছেন, এমন একাধিক নেতাকে গ্রেপ্তার করতে হবে। রবিবার নরেন্দ্রপুর থানায় গিয়ে এমন দাবি জানিয়েছেন সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক দেবাশিস ধর। এদিন দলীয় কর্মীদের নিয়ে থানায় যান তিনি। ভিতরে আইসির সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন। তখন বাইরে বিজেপি কর্মীরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন, পুলিশকে আমরা বেশ কিছু আধিকারিকের কথাও জানিয়েছি, যাঁরা ঠিক মত কাজ করছেন না। অনেক জায়গায় ত্রাণ সামগ্রী মজুত রয়েছে বলেও জানতে পেরেছি। সব খবর পুলিশকে দেওয়া হয়েছে। সেগুলি যাতে দ্রুত বাজেয়াপ্ত করা হয় সেই আবেদন জানানো হয়েছে। সোনারপুর উত্তরের প্রাক্তন বিধায়ক ফিরদৌসি বেগমের স্বামী তথা রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলি মণ্ডলের বিরুদ্ধেও অনেক অভিযোগ পেয়েছি। সেগুলিও পুলিশকে জানানো হয়েছে। তিনদিনের মধ্যে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ