Bartaman Logo
১০ জুন, ২০২৬

বৃহন্মুম্বইয়ের মেয়র বিজেপির ঋতু

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) মেয়র নির্বাচিত হলেন বিজেপি কাউন্সিলার ঋতু তাওড়ে।

বৃহন্মুম্বইয়ের মেয়র বিজেপির ঋতু
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) মেয়র নির্বাচিত হলেন বিজেপি কাউন্সিলার ঋতু তাওড়ে। এই নিয়ে চার দশকে প্রথমবার বিএমসির মেয়র পদে বসলেন পদ্ম শিবিরের সদস্য। মেয়র নির্বাচনের সময়ে প্রার্থী দেয়নি উদ্ধবপন্থী শিবসেনা। এহেন অবস্থায় কোনো লড়াই না করেই জয়ী হন বিজেপি নেত্রী। শিক্ষা কমিটির চেয়ারপার্সন থেকে শুরু করে উন্নয়ন কমিটির ভাইস চেয়ারপার্সন। বিভিন্ন সময়ে একাধিক দায়িত্ব সামলেছেন ঘাটকোপার পশ্চিমের তিনবারের কাউন্সিলার ঋতু। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ