Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিজেপি যোগের ‘পুরস্কার’, রাজ্যসভার গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হলেন রাঘব চাড্ডা

গত মাসেই আপের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা। তবে একা নন, কেজরিওয়ালের দলের আরও ৬ সাংসদকেও সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি।

বিজেপি যোগের ‘পুরস্কার’, রাজ্যসভার গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হলেন রাঘব চাড্ডা
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত মাসেই আপের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা। তবে একা নন, কেজরিওয়ালের দলের আরও ৬ সাংসদকেও সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। তাতে সংসদের উচ্চকক্ষে খানিকটা শক্তিবৃদ্ধি হয়েছে পদ্মপার্টির। এজন্য এবার পুরস্কারও পেলেন চাড্ডা। রাজ্যসভার গুরুত্বপূর্ণ পিটিশন কমিটির চেয়ারম্যান করা হল তাঁকে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন কমিটি নতুনভাবে গঠন করেছেন। তাতে চেয়ারম্যান হিসাবে রাঘবকে বেছে নেওয়া হয়েছে। কমিটিতে আরও ১০ সদস্যকে মনোনীত করেছেন তিনি। অন্য একটি বিজ্ঞপ্তিতে রাজ্যসভার সচিবালয় জানিয়েছে, মেনকা গুরুস্বামীকে কর্পোরেট ল’জ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’এর যুগ্ম কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ