Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গে দলের শক্তি মাপতে হাজির বিজেপির বাংলার দয়িত্বে থাকা মঙ্গল পান্ডে

২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির জেতা আসনের একটা বড় অংশই উত্তরবঙ্গের। ২০২৬ এর নির্বাচন আসন্ন। এবারও উত্তরবঙ্গের আসন ধরে রাখতে বদ্ধপরিকর গেরুয়া শিবির।

উত্তরবঙ্গে দলের শক্তি মাপতে হাজির বিজেপির বাংলার দয়িত্বে থাকা মঙ্গল পান্ডে
  • ২৩ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির জেতা আসনের একটা বড় অংশই উত্তরবঙ্গের। ২০২৬ এর নির্বাচন আসন্ন। এবারও উত্তরবঙ্গের আসন ধরে রাখতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। আসন্ন নির্বাচনে দলের রণকৌশল কি হবে সেই বিষয়ে আলোচনা করতে উত্তরবঙ্গে হাজির  বিজেপির পশ্চিমবঙ্গের ইনচার্জ তথা বিহারের মন্ত্রী মঙ্গল পান্ডে। 

Advertisement

উত্তরবঙ্গে জলপাইগুড়ি বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার সাতটা বিধানসভা আসনের মধ্যে ২০২১ এ তিনটি কেন্দ্রে জিতেছিল গেরুয়া শিবির।  ময়নাগুড়ি নাগরাকাটা এবং ডাবগ্রা- ফুলবাড়ি বিধানসভা বিজেপির দখলে। কিন্তু, জলপাইগুড়িতে এখন বিজেপির হাল কী? শক্তি কতটা বাড়াতে পেরেছে বিজেপি জেলা নেতৃত্ব? সেই সব দিক ক্ষতিয়ে দেখতেই জলপাইগুড়িতে আজ এসেছেন বিজেপির পশ্চিমবঙ্গের ইনচার্জ । জেলার ৩৪ জন মণ্ডল সভাপতির সঙ্গে আলাদা করে কথা বলেছেন তিনি। মণ্ডল সভাপতিদের সঙ্গে কথা বলে বুথ স্তরে কী রিপোর্ট তা জানতে চেয়েছেন মঙ্গল পান্ডে। শহরের একটি হোটেলে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী,  জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, দলের জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ