Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহাল আন্দুল রোড সারাইয়ে নামলেন বিজেপি কর্মীরাই

সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল, তার উপর বড়ো বড়ো গর্ত। দীর্ঘদিন ধরে এই সমস্যায় নাজেহাল আন্দুল রোডের ইন্ডিয়ান অয়েল ডিপো থেকে চুনাভাটি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার নিত্যযাত্রীরা।

বেহাল আন্দুল রোড সারাইয়ে  নামলেন বিজেপি কর্মীরাই
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল, তার উপর বড়ো বড়ো গর্ত। দীর্ঘদিন ধরে এই সমস্যায় নাজেহাল আন্দুল রোডের ইন্ডিয়ান অয়েল ডিপো থেকে চুনাভাটি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার নিত্যযাত্রীরা। দুর্ঘটনার আশঙ্কা বাড়তে থাকায় প্রশাসনের অপেক্ষায় না থেকে বুধবার রাস্তার গর্ত ভরাটের কাজে নামলেন দক্ষিণ হাওড়া বিজেপির মণ্ডল পর্যায়ের কর্মীরা। তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের একাংশ। স্থানীয় সূত্রের দাবি, প্রায় ৭০ ফুট রাস্তাজুড়ে সামান্য বৃষ্টিতে জল জমে যায়। জলের তলায় গর্ত ঢেকে থাকায় বাইক, টোটো, ভ্যান সহ ছোটো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। পাশাপাশি তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। অভিযোগ, এক বছরেরও বেশি সময় ধরে সমস্যাটি থাকলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ দেখা যায়নি। এদিন সকালে প্রথমে জমে থাকা জল পাম্পের সাহায্যে বের করে দেওয়া হয়। এরপর রাবিশ ও ইট ফেলে বড়ো গর্তগুলি মেরামত করেন দক্ষিণ হাওড়া বিজেপির ৩ নম্বর মণ্ডলের কর্মীরা। মণ্ডল সভাপতি রবীন পাল জানান, প্রতিদিন দুর্ঘটনার খবর সামনে আসছিল। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি সাময়িক ব্যবস্থা। সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত স্থায়ী রাস্তা সংস্কারের দাবি জানানো হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ